News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন রাজনৈতিক জোট ‘ওয়ান নর্থ ইস্ট’ ঘোষণা: উত্তর–পূর্ব ভারতের ঐক্যের বার্তা দিলেন চার রাজ্যের নেতা
Image

নতুন রাজনৈতিক জোট ‘ওয়ান নর্থ ইস্ট’ ঘোষণা: উত্তর–পূর্ব ভারতের ঐক্যের বার্তা দিলেন চার রাজ্যের নেতা

আগরতলা, ৪ নভেম্বর:
উত্তর–পূর্ব ভারতের চার রাজ্যের শীর্ষ নেতারা এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে একসঙ্গে নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের ঘোষণা দিলেন। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রকাশিত যৌথ বিবৃতিতে ‘ওয়ান নর্থ ইস্ট’ নামে এক ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের কথা জানানো হয়েছে, যার মূল লক্ষ্য উত্তর–পূর্বাঞ্চলের জনগণের স্বার্থ, পরিচয় ও উন্নয়নের দাবিকে একক কণ্ঠে জাতীয় স্তরে তুলে ধরা।

এই যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন,মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি কনরাড কে. সাংমা, ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য,
নাগাল্যান্ডের প্রাক্তন বিজেপি মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী ম্হোনলুমো কিকন, এবং আসামের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ল্যাংথাসা।

এদিনের বৈঠকে নেতৃত্বরা বলেন, “উত্তর–পূর্ব ভারতের তরুণ প্রজন্মের নেতারা দীর্ঘদিন ধরে একই ইস্যু ও উদ্বেগের কথা বললেও তা এসেছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। এখন সময় এসেছে এই সব কণ্ঠকে একত্রিত করে আমাদের মানুষের জন্য এক শক্তিশালী যৌথ কণ্ঠ তৈরি করার।”

এদিন আরো বলা হয় যে, মহান নেতাদের আত্মত্যাগ ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এই নতুন উদ্যোগ উত্তর–পূর্বের উন্নয়ন, পরিচয় ও ঐক্যকে এগিয়ে নিয়ে যাবে। প্রায় আড়াই কোটি মানুষের স্বার্থে গঠিত এই রাজনৈতিক ঐক্য ভবিষ্যতের জন্য একটি সাধারণ মঞ্চ ও রূপরেখা তৈরির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নেতারা জানান, পরবর্তী পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে, যা নতুন রাজনৈতিক সত্তার কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করবে। তাঁদের মতে, এই ঐক্য প্রচেষ্টা এমন এক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে যে উত্তর–পূর্ব ভারতের জনগণও জাতীয় স্তরে সম্মান, মর্যাদা ও প্রতিনিধিত্ব পাওয়ার যোগ্য।

নেতারা বলেন, “আমরা একত্রিতভাবে প্রতিজ্ঞা করছি—একটি শক্তিশালী, সম্মানিত ও ঐক্যবদ্ধ উত্তর–পূর্ব ভারত গড়ে তুলব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে উত্তর–পূর্ব ভারতের আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top