News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একদিনের সফরে কৈলাসহরে রাজ্যপাল, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
Image

একদিনের সফরে কৈলাসহরে রাজ্যপাল, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

কৈলাসহর, ৪ নভেম্বর : আজ একদিনের সফরে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরে গিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। দিনভর তিনি কৈলাসহর মহকুমার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন।

সকাল সাড়ে দশটার দিকে রাজ্যপাল কৈলাসহরের সার্কিট হাউসে এসে কিছুক্ষণ বিশ্রাম নেন। দুপুর বারোটায় তিনি সার্কিট হাউস থেকে বের হয়ে প্রথমে যান সীমান্তবর্তী খাওরাবিল গ্রামের চৌদ্দ দেবতার মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর মন্দিরের নাটমন্দিরে স্থানীয় কৃষকদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন।

আলোচনা সভায় রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সেক্রেটারি উত্তম কুমার চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, পুলিশ সুপার সুধামবিকা আর, সহ আরও বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করে সীমান্তবর্তী মানুষের সঙ্গে সরাসরি কথা বলে জানতে চাইব, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন টয়লেট নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস সংযোগ, স্বাস্থ্যবীমা, কৃষকদের বীজ ও সার সরবরাহ এসব সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা।

তিনি আরও জানান, সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা যেন নির্ভুলভাবে পৌঁছায়, সে ব্যাপারে বিশেষ নজর দেওয়া হবে।

আলোচনার শেষে রাজ্যপাল দেবীপুর এলাকার আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন। এরপর তিনি লাটিয়াপুরা গ্রামের বিএসএফের বিওপিতে (বর্ডার আউট পোস্ট) স্ব-সহায়ক গোষ্ঠীগুলোর স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। রাজ্যপালের এই সফরের শেষ পর্বে তিনি সফরিকান্দি গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top