News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট
Image

‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট

আগরতলা, ৩ নভেম্বর : ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিলের কালেক্টর অফ এক্সসাইজের সিদ্ধান্ত খারিজ করে দিল ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই রেস্টুরেন্ট কাম বার পুনরায় চালানোর অনুমতিও দিয়েছে।

সোমবার হাইকোর্ট এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ রায়ে নির্দেশ জারি করে। আদালতের রায় অনুযায়ী, কালেক্টর অফ এক্সসাইজের জারিকৃত বন্ধের আদেশ আইনসম্মত ছিল না। ফলে ওই সিদ্ধান্ত বাতিল করে রেস্টুরেন্টের কার্যক্রম পুনরায় শুরু করার পথ খুলে যায়।

এই সংক্রান্ত মামলায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অরজিত ভৌমিক। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর কালেক্টর অফ এক্সসাইজ ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে পিটিশন করা হয়। ৩০ ও ৩১ অক্টোবর এই মামলার শুনানি হয়। অবশেষে আজ বিচারপতি টি অমরনাথ গৌড়ের সিঙ্গেল বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করেন। কালেক্টর অফ এক্সসাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করে পুনরায় হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বার চালু করার নির্দেশ দিয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top