News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিরানিয়া রেল স্টেশনে এসকফ উদ্ধার মামলায় আরও দুইজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
Image

জিরানিয়া রেল স্টেশনে এসকফ উদ্ধার মামলায় আরও দুইজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

আগরতলা, ৩ নভেম্বর: জিরানিয়া রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ এসকফ বোতল উদ্ধার মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। দীর্ঘ তদন্ত ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুই অভিযুক্তকে কলকাতা ও দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

ক্রাইম ব্রাঞ্চের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের নাম অরুণ কুমার ঘোষ (৫৮), পিতা – কৃষ্ণধন ঘোষ ও হিমাংশু ঝা ওরফে সোনু (৩২), পিতা – আলোক ঝা।

অরুণ কুমার ঘোষকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হিমাংশু ঝা-কে দিল্লিতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরের বিমানে দিল্লি থেকে আগরতলা নিয়ে আসা হল জিরানিয়া ফেন্সি কাণ্ডে ধৃত হিমাংশু ঝা ওরফে সোনুকে।
এই মামলায় কলকাতায় গ্রেফতার অরুণ কুমার ঘোষকে এদিন রাজ্যে আনা হয়নি। খুব শীঘ্রই ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলা আনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পূর্বে গ্রেফতার করা হয়েছে রাজীব দাশগুপ্তকে। ক্রাইম ব্রাঞ্চ মোট তিনজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে জিরানিয়া এসকফ উদ্ধার কাণ্ডে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিক শাখার নেতৃত্বে ধলেশ্বরের ১০ নম্বর দেবেন্দ্র রোডস্থিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ ঘোষ-এর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top