News Flash

Image

বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই, চাঞ্চল্য

আগরতলা, ৩ নভেম্বর: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে যাত্রাপুর থানার নিদয়া তিনঢেপা এলাকায় ঘটেছে মর্মান্তিক খুনের ঘটনা। বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। নিহতের নাম রাসু শীল (৩৫)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম গৌতম শীল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা বাধে। সেই বচসা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগ, উত্তেজনার বশে গৌতম ধারালো অস্ত্র দিয়ে ভাই রাসুকে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় রাসুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত গৌতম শীল পলাতক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও শোকের মেঘ।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top