News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেলের মাধ্যমে রাজ্যে মাদক পাচারের অভিযোগে তদন্ত দাবি, রেলমন্ত্রীর কাছে যুব কংগ্রেসের চিঠি
Image

রেলের মাধ্যমে রাজ্যে মাদক পাচারের অভিযোগে তদন্ত দাবি, রেলমন্ত্রীর কাছে যুব কংগ্রেসের চিঠি

আগরতলা, ২ নভেম্বর: ভারতীয় রেলকে ব্যবহার করে রাজ্যে হেরোইন, ইয়াবা, কফ সিরাপ ও অন্যান্য নেশা দ্রব্য পাচারের অভিযোগ তুলে রেলমন্ত্রীর কাছে দ্রুত তদন্তের দাবি জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। রবিবার সংগঠনের সভাপতি নীল কমল সাহা এই মর্মে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে নীল কমল সাহা অভিযোগ করেছেন, ভারতীয় রেলপথের মাধ্যমে রাজ্যে অবাধে মাদক দ্রব্য প্রবেশ করছে, অথচ পুলিশের হাতে ধরা পড়ার পরও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সম্প্রতি জিরানিয়া রেলস্টেশনে দুটি পূর্ণ বগিতে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ নেশা দ্রব্য বাজেয়াপ্ত হলেও, এর সঙ্গে জড়িতদের কাউকেই আটক করা যায়নি বলে দাবি যুব কংগ্রেসের।
চিঠিতে তিনি লেখেন, “রেলের শিস বাজানোর দিনটা ছিল রাজ্যের জন্য উৎসবের মতো। উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় মানুষ উচ্ছ্বসিত হয়েছিল। কিন্তু আজ সেই একই রেলপথ মাদক ও কফ সিরাপ পাচারের পথ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের যুব সমাজ ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।”
যুব কংগ্রেসের অভিযোগ, রেলের মাধ্যমে এভাবে মাদক পাচার সম্ভব হচ্ছে রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাবের কারণে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “যারা রেল ব্যবহার করে মাদক পাচার করছে, তারা সাধারণ ব্যবসায়ী নয়— শাসক দলের প্রভাবশালী ব্যক্তিরাই এর সঙ্গে জড়িত। পুলিশও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে।”
চিঠিতে আরও দাবি করা হয়েছে, এ ধরনের ঘটনা এখন প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। এর ফলে ত্রিপুরা এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের “করিডর” হিসেবে পরিচিতি পাচ্ছে।
যুব কংগ্রেস রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, এই ঘটনার দ্রুত তদন্ত করা হোক এবং দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে রাজ্যে ও দেশে এমন অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছায়।
রেলের সুনাম ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের নেশা সামগ্রী পাচারের চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন যুবক কংগ্রেস সভাপতি।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top