News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার উন্নয়ন ও বিপ্লব দেবের নেতৃত্বের প্রশংসায় মুখর পশ্চিমবঙ্গের সভাপতি শমীক ভট্টাচার্য
Image

ত্রিপুরার উন্নয়ন ও বিপ্লব দেবের নেতৃত্বের প্রশংসায় মুখর পশ্চিমবঙ্গের সভাপতি শমীক ভট্টাচার্য

কলকাতা, ১ নভেম্বর: ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চা আয়োজিত নমো যুবা যুদ্ধা কর্মসূচিতে এদিন রাজ্যসভার সদস্য ও বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি শমীক ভট্টাচার্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন ও যুব সমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি ত্রিপুরার উন্নয়নকেও বিশেষভাবে উল্লেখ করেন।

শমীক ভট্টাচার্য বলেন, ত্রিপুরা আজ উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের একটি আদর্শ রাজ্য হিসেবে ত্রিপুরা এখন সারা দেশের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এদিন তিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব-এর নেতৃত্ব ও কর্মদক্ষতারও ভূয়সী প্রশংসা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা যে গতিতে উন্নয়নের ধারায় যুক্ত হয়েছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ ভাবনার সার্থক বাস্তবায়ন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য নেতৃত্ব, একাধিক সাংগঠনিক পদাধিকারী ও শতাধিক কর্মী-সমর্থক। পুরো কর্মসূচি জুড়ে দেশ ও রাজ্যের উন্নয়নে যুব সমাজকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top