News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় স্কুল বাস ও ছাগলবোঝাই বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছাত্রী ও চালক
Image

তেলিয়ামুড়ায় স্কুল বাস ও ছাগলবোঝাই বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছাত্রী ও চালক

তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তেলিয়ামুড়ায়। শুক্রবার দুপুরে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকার বিএল রায় ইটভাটা সংলগ্ন স্থানে একটি স্কুল বাস ও ছাগলবোঝাই বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন এক স্কুল ছাত্রী ও গাড়িচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ হয় টি আর ০১- জে-২৮১০ নম্বরের একটি স্কুল বাস এবং এমজেড০১_ ডাব্লিউ – ৯০৭৮ নম্বরের একটি ছাগলবোঝাই বোলেরো গাড়ির মধ্যে। দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়ার নাম অ্যাঞ্জেলিনা দেববর্মা, এবং আহত বোলেরো গাড়ির চালকের নাম পিন্টু সূত্রধর।

ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানাতেও।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার ফলেই এই সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, বোলেরো গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

এই দুর্ঘটনা ঘিরে মহারানীপুর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকাটিতে নিয়মিত ট্রাফিক টহল ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুই গাড়িকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top