News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লক্ষ্মীটিলার অবহেলিত রাস্তা, সংস্কারের অপেক্ষায় স্থানীয়রা
Image

লক্ষ্মীটিলার অবহেলিত রাস্তা, সংস্কারের অপেক্ষায় স্থানীয়রা

আগরতলা, ৩১ অক্টোবর: বছরের পর বছর পেরিয়ে গেলেও আশার আলো দেখতে পাচ্ছেন না গোলাঘাটি বিধানসভার শ্রীনগর পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীটিলার মানুষ। কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে নির্মিত সেই রাস্তা আজও সংস্কার হয়নি—বাম আমল হোক কিংবা বর্তমান রাম আমল, দু’দলই এলাকাবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের বক্তব্য, প্রতিদিন এই ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বর্ষার সময় কাদা ও জলজমে রাস্তা একেবারে অচল হয়ে যায়। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ—সবারই ভোগান্তির শেষ নেই। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়ে দাঁড়ায় এক কঠিন চ্যালেঞ্জ।

লক্ষ্মীটিলার স্থানীয়রা জানান , বহু বছর ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হলেই সব ভুলে যান স্থানীয় নেতৃত্ব রা। স্থানীয় পঞ্চায়েত সহ বিষয়টি প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিতে হবে। এই রাস্তা শুধু লক্ষ্মীটিলা নয়, আশপাশের কয়েকটি গ্রামকেও শহরের সঙ্গে যুক্ত করে। ফলে, এটি সংস্কার হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। সরকারি প্রকল্পের নানা উন্নয়নের দাবির মাঝেও লক্ষ্মীটিলার এই রাস্তা যেন অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশা—এইবার হয়তো প্রশাসনের নজর পড়বে তাঁদের দীর্ঘদিনের যন্ত্রণার পথে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top