News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে প্রমো ফেস্ট, পর্যটন দপ্তরের উদ্যোগে দক্ষিণ জেলায় প্রস্তুতি তুঙ্গে
Image

বিলোনিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে প্রমো ফেস্ট, পর্যটন দপ্তরের উদ্যোগে দক্ষিণ জেলায় প্রস্তুতি তুঙ্গে

আগরতলা, ৩০ অক্টোবর:
দক্ষিণ জেলার বিলোনিয়াতেও দুদিন ব্যাপী ইউনিটি প্রমোফেস্ট আয়োজিত হবে। এ উপলক্ষে আজ বিলোনিয়ায় ডাক বাংলোতে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৫ই নভেম্বর দক্ষিণ জেলার সদর বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় মাঠে আয়োজিত হবে এই বর্ণাঢ্য উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যা।

এই উপলক্ষে বৃহস্পতিবার বিলোনিয়া সার্কিট হাউসে উচ্চপর্যায়ের এক প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার বিধায়িকা ও বিধায়কগণ, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠকে আসন্ন প্রমো ফেস্টের সামগ্রিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন এবং দর্শনার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন। তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে এবং সুন্দরভাবে সম্পন্ন হয়।

জানা গেছে, এই প্রমো ফেস্টে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ, পর্যটন সম্ভাবনা তুলে ধরার প্রদর্শনী, হস্তশিল্পের স্টল ও নানা বিনোদনমূলক আয়োজন।
বিলোনিয়া জুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষজনের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ ও প্রত্যাশা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top