News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিটলারের মতাদর্শে অনুপ্রাণিত পুর নিগমের মেয়র : নবারুণ
Image

হিটলারের মতাদর্শে অনুপ্রাণিত পুর নিগমের মেয়র : নবারুণ

আগরতলা, ৩০ অক্টোবর: আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নির্দেশে দুর্গাপূজোর সময় বামপন্থী ছাত্র-যুব সংগঠনের বই স্টল ভেঙে দেওয়া হয়েছিল। কারণ, হিটলারের মতাদর্শে অনুপ্রাণিত তিনি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব।

এদিন নবারুণ দেব বলেন, ডিওয়াইএফআই- র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আগরতলা ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ডিওয়াইএফআই -এর বই উৎসব। প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হবে এই উৎসব। পহেলা নভেম্বর উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত।

আজ সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক জানান, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই বই উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নির্দেশে দুর্গাপূজোর সময় বামপন্থী ছাত্র-যুব সংগঠনের বই স্টল ভেঙে দেওয়া নিয়ে। তাঁরা অভিযোগ করেন, বইয়ের পক্ষে যারা দাঁড়ায়, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। অথচ মদ, ড্রাগস, হেরোইন ব্যবসা, তোলাবাজি এবং অনৈতিক কাজের মদত দিচ্ছে আরএসএস ও বিজেপি।

নবারুণ দেব এবং পলাশ ভৌমিক বলেন, মেয়র ও বিজেপি সরকার বই নয়, বরং সমাজবিরোধী কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং বই ও সংস্কৃতির পক্ষে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top