News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারী যুবকের, শোকের ছায়া এলাকায়
Image

গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারী যুবকের, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ৩০ অক্টোবর:
বৃহস্পতিবার সকালেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরতাজা যুবক নিরজিৎ দেববর্মা। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়কের ২ নম্বর ডন বসকো স্কুলের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকাল প্রায় সাতটার সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি নিরজিৎ দেববর্মাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতাল হয়ে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়। মূলত দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের। পুলিশ একটি মামলা গ্রহন করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top