News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খয়েরপুরে রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
Image

খয়েরপুরে রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

আগরতলা, ৩০ অক্টোবর: খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম চম্পামুড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনো ফল মেলেনি। খয়েরপুরবাসীর অভিযোগ,
নিজেদের স্বার্থসিদ্ধি নিয়েই ব্যস্ত থাকেন নেতারা।

প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার গর্তে জমে থাকা জল ও কাদা পথচারীদের বিপদের মুখে ফেলছে বলে অভিযোগ। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

এলাকার প্রবীণরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনো ফল মেলেনি। নেতারা ভোটের সময় আসেন প্রতিশ্রুতি দিতে, তারপর আর খোঁজ থাকে না।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top