News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘুম নেই সোনামুড়াবাসীর, আঁধার কার্ড সংশোধনে ভোর চারটা থেকে লাইনে সাধারণ মানুষ
Image

ঘুম নেই সোনামুড়াবাসীর, আঁধার কার্ড সংশোধনে ভোর চারটা থেকে লাইনে সাধারণ মানুষ

আগরতলা, ৩০ অক্টোবর: ডিজিটাল ইন্ডিয়ার যুগে সরকারি পরিষেবার চিত্রে হতাশ সোনামুড়াবাসী। আঁধার কার্ড সংশোধনের জন্য ভোর চারটা থেকেই লাইন ধরছেন বহু মানুষ। সূর্য ওঠার আগেই সোনামুড়া অফিস টিলার আঁধার সেকশনে ভিড় উপচে পড়ছে। তবুও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অধিকাংশ মানুষ কাজ সারতে পারছেন না।

প্রতিদিন মাত্র ৩৬ জনের আঁধার সংশোধনের কাজ হচ্ছে বলে জানা গেছে। ফলে বাকিদের আবার পরের দিন আসতে হচ্ছে। দীর্ঘ সাত ঘণ্টা অপেক্ষার পরও লাইন পাওয়া দুষ্কর। ফলে সাধারণ নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে আঁধার অফিসে মাত্র একটি কম্পিউটার সচল অবস্থায় রয়েছে। বাকি কয়েকটি যন্ত্রপাতি নষ্ট থাকায় কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপরন্তু কর্মচারী সংকটও সমস্যাকে আরও বাড়িয়েছে।

মহকুমা শাসক দালাল প্রথা বন্ধ করতে কঠোর নিয়ম চালু করেছিলেন। প্রথমদিকে কিছুদিন পরিষেবা স্বাভাবিক থাকলেও এখন ফের অব্যবস্থার চিত্র সামনে এসেছে। নাগরিকদের অভিযোগ, লাইন দেখলে মনে হয় যেন ভোট দেওয়া বা রেশন সামগ্রী নেওয়ার জন্য অপেক্ষা করছেন সবাই। বাস্তবে তবে এটি নাগরিকদের মৌলিক নথিপত্র সংশোধনের জন্য লাইন।

শুধু আঁধার নয়, অফিসটিলায় অন্যান্য সরকারি নথিপত্র তৈরি করতেও একই পরিস্থিতি। লাগাত খবর প্রকাশের পর কিছুদিন পরিষেবা উন্নত হলেও ফের পুরনো দশায় ফিরে গেছে সরকারি অফিসের কাজকর্ম।

ভোর থেকে লাইন ধরেও কাজ না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ বলছেন, ডিজিটাল ইন্ডিয়ার যুগে এমন পরিষেবা লজ্জাজনক। দ্রুত সমস্যার সমাধান চাই।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top