News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশী যুবতীকে বিয়ে করে পুলিশের জালে খোয়াইয়ের এক যুবক
Image

বাংলাদেশী যুবতীকে বিয়ে করে পুলিশের জালে খোয়াইয়ের এক যুবক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ অক্টোবর:
বাংলাদেশী এক যুবতীকে বিয়ে করার অভিযোগে খোয়াইয়ের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে খোয়াইয়ের মহাদেবটিলা এলাকা থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি জানান, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রচনা ত্রিপুরা নামে এক বাংলাদেশী যুবতীকে আটক করে। পরে তাকে ফাঁড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রচনা ত্রিপুরা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার বাসিন্দা। প্রায় চার থেকে পাঁচদিন আগে সে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর সে শিলাছড়ি এলাকায় তার বোনের বাড়িতে অবস্থান করছিল।
এরপর খোয়াইয়ের এক স্থানীয় যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ, ওই যুবক রচনাকে নিজ বাড়িতে নিয়ে আসে এবং দাবি করে যে, সে মন্দিরে ওই বাংলাদেশী মেয়েটিকে বিবাহ করেছে।

ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকটি দীর্ঘদিন ধরেই ওই বাংলাদেশী মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছিল। অবশেষে সোমবার পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশী যুবতীর বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, যিনি তাকে আশ্রয় দিয়েছেন, সেই খোয়াইয়ের যুবকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। খোয়াই মহকুমা জুড়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top