News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে গভীর রাতে অগ্নিকাণ্ড, দুষ্কৃতীদের চক্রান্তে পুড়ে ছাই গৃহস্থের সম্পত্তি
Image

কৈলাসহরে গভীর রাতে অগ্নিকাণ্ড, দুষ্কৃতীদের চক্রান্তে পুড়ে ছাই গৃহস্থের সম্পত্তি

কৈলাসহর, ২৭ অক্টোবর:
কৈলাসহর শহরের শ্রীনাথপুর ১ নম্বর ওয়ার্ডে রবিবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দা ওসমান আলীর বাড়িতে।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তার গৃহপালিত পশুর ঘর এবং ব্যক্তিগত গাড়িতে। ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের বাসিন্দারা আতঙ্কে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে গাড়ির একটি বড় অংশ, পশুর ঘর এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

গৃহস্থের দাবি, তিনি ঘরের বাইরে তিন – চারজন ব্যক্তিকে দেখেছেন। তারাই এই অগ্নি সংযোগ করেছে বলে অভিযোগ তাঁর। তবে কারা ছিল এই বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে।স্থানীয়দের দাবি, যারা এই নৃশংস ঘটনায় যুক্ত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top