News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করলেন এমএলএ রঞ্জিত দেববর্মা
Image

সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করলেন এমএলএ রঞ্জিত দেববর্মা

আগরতলা, ২৬ অক্টোবরঃ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভোটার আইডি কার্ড ও সার্টিফিকেট নিয়ে বিতর্কের জেরে মুখ খুললেন ত্রিপুরা সরকারের এমএলএ রঞ্জিত দেববর্মা। তিনি দাবি করেছেন, সামাজিক মাধ্যমে যে ভোটার আইডি কার্ড ও সার্টিফিকেট ছড়ানো হয়েছে, সেগুলি সম্পূর্ণ ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য।

জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এমএলএ রঞ্জিত দেববর্মা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট সংবাদমাধ্যম এবং কয়েকজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়েছে।

উল্লেখ্য, ২৩ অক্টোবর বনধের পর থেকেই সামাজিক মাধ্যমে রঞ্জিত দেববর্মাকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। কিছু পোস্টে তাঁকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রঞ্জিত দেববর্মা এই সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এদিকে, এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপির একাধিক নেতা ভুয়ো প্রচার বন্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top