News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঋষ্যমুখে উত্তেজনা, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান, রাস্তায় ধর্ণা বিজেপি মণ্ডলের
Image

ঋষ্যমুখে উত্তেজনা, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান, রাস্তায় ধর্ণা বিজেপি মণ্ডলের

আগরতলা, ২৫ অক্টোবর : সিপিআইএমের পথসভাকে কেন্দ্র করে ঋষ্যমুখে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সভা শুরু হওয়ার আগেই বিজেপি মণ্ডলের কর্মী ও সমর্থকেরা রাস্তায় বসে “জিতেন চৌধুরী গো ব্যাক” স্লোগান দিতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি বিবেচনা করে সিপিআইএম নেতৃত্ব শেষ পর্যন্ত তাদের নির্ধারিত পথসভা বাতিল করেন

ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুরে ঋষ্যমুখ ব্লক এলাকার মতাই বাজারে সিপিআইএম-এর একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ দলের অন্যান্য নেতৃত্বের।
কিন্তু সভা শুরু হওয়ার আগেই ঋষ্যমুখ বিজেপি মণ্ডলের কর্মী ও সমর্থকেরা রাস্তায় বসে “জিতেন চৌধুরী গো ব্যাক” স্লোগান দিতে শুরু করেন। বিজেপি কর্মীদের অভিযোগ, রোজভ্যালি কেলেঙ্কারির টাকা ফেরত দিতে হবে এবং জনগণের সামনে সত্য প্রকাশ করতে হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি বিবেচনা করে সিপিআইএম নেতৃত্ব শেষ পর্যন্ত তাদের নির্ধারিত পথসভা বাতিল করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top