News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারের ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

শান্তিরবাজারের ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৪ অক্টোবরঃ
কমলপুরের ঘটনায় আহতদের দেখতে আজ জিবি হাসপাতালে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন। পরবর্তীতে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক বলেন, “বনধের নামে রাজ্যে ষড়যন্ত্র চলছে। সালেমা ব্লকের বিডিও ও এক ইঞ্জিনিয়ারের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “যারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও দোষীদের শনাক্ত করে শাস্তি প্রদান করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top