News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত
Image

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

আগরতলা, ২৪ অক্টোবর:
আগামী ৩১শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে এডি নগর পুলিশ মাঠ থেকে এক বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ত্রিপুরা পুলিশের বিভিন্ন ইউনিটের যুবক-যুবতীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি এডিনগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় আস্তাবল মাঠে এসে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের এসপি মানিক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইজি টিএসআর করি মারাক, এসপি এনপিএফ কল্লোল রায়, এসপি এসসিআরবি ফ্রান্সিস ড্রালং সহ আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।

র‍্যালির উদ্দেশ্য ছিল সমাজে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া। উপস্থিত কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় একতা দিবস দেশের ঐক্য, সংহতি ও নিরাপত্তার প্রতীক — যা প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেমের চেতনা আরও দৃঢ় করে।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top