News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে, এভাবে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না, বনধের বিরোধীতায় সরব মুখ্যমন্ত্রী
Image

জনজাতিদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে, এভাবে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না, বনধের বিরোধীতায় সরব মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ অক্টোবর : জনজাতিদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এত ভয় ভীতি উপেক্ষা করেও জনগণ বিজেপিতে আসতে চাইছেন। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। সাধারণ মানুষের অসুবিধা করে জনজাতিদের বিভ্রান্ত করার জন্য এই বনধ ডাক দেওয়া হয়েছে। আগামীকাল সরকার বনধের সমর্থন করবে না। আজ এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

সাত দফা দাবিকে সামনে রেখে তিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যে ২৪ ঘণ্টার বনধের আহ্বান জানানো হয়েছে। এই বনধের নেতৃত্বে রয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তবে, এই বনধের বিরোধিতায় স্পষ্ট অবস্থান নিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এভাবে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। কিছু লোক সংবাদমাধ্যমের আলোয় আসার জন্য এই ধরনের কর্মসূচি নিচ্ছে, যাতে দেশের সামনে ত্রিপুরাকে উদ্বেগজনক রাজ্য হিসেবে তুলে ধরা যায়। কিন্তু এতে কোনও লাভ হবে না।

তিনি আরও জানান, সরকার রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। ত্রিপুরার উন্নয়ন ও শান্তি নষ্ট করার চেষ্টা করা হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন, জনজাতিদের ভয়-ভীতি প্রদর্শন করার জন্য চেষ্টা করছে একাংশ। কিন্তু কোন লাভ হবে না। ভয় ভীতি উপেক্ষা করে সরকারের উন্নয়নমূলক প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হতে দেখে জনজাতিরা বিজেপির সঙ্গে আসতে চাইছে। তাই জনজাতিদের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে বলেই এদিন দাবি করলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

নববর্ষ উপলক্ষে লক্ষী নারায়ণ বাড়িতে দর্শনার্থীদের ভিড়

আগরতলা, ১৫ এপ্রিল: আজ পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন। আজকের দিন বাঙালির কাছে উৎসব স্বরূপ। এদিন নববর্ষ…

ByByTaniya Chakraborty Apr 15, 2026

নির্বাচনোত্তর উত্তেজনা খোয়াইয়ে, হামলার অভিযোগ; আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে প্রদেশ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন শেষ হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে…

ByByReshmi Debnath Apr 14, 2026

সাব্রুমে ইভিএম বিতর্ক ঘিরে উত্তেজনা, লাঠিচার্জে আহত তিপ্রা মথার কর্মীরা, এসপির সঙ্গে সাক্ষাৎ বিধায়ক রনজিত দেববর্মার

আগরতলা, ১৪ এপ্রিল: গত ১২ এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন রাজ্যজুড়ে অনুষ্ঠিত হলেও, সাব্রুম মহকুমায় ইভিএম…

ByByReshmi Debnath Apr 14, 2026

এডিসি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে ব্যর্থ নির্বাচন কমিশন: বামফ্রন্ট

আগরতলা, ১৪ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজ্য নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজ সাংবাদিক…

ByByTaniya Chakraborty Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top