News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিচয় গোপন করে প্রতারণা তৃতীয় লিঙ্গের নাগরিকের সাথে, ঘটনায় গ্রেপ্তার এক
Image

পরিচয় গোপন করে প্রতারণা তৃতীয় লিঙ্গের নাগরিকের সাথে, ঘটনায় গ্রেপ্তার এক

আগরতলা, ১৫ অক্টোবর:
পরিচয় গোপন করে প্রতারণার অভিযোগে অবশেষে রাজনগরের জলিল মিয়াকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। ঘটনাটি ঘটে গত ১৫ই আগস্ট। ওইদিন তৃতীয় লিঙ্গের নাগরিক কমলিকা দাস পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে কমলিকা দাস জানান, রাজনগরের জলিল মিয়া নিজেকে “সুজিত দাস” নামে পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরে সে কমলিকা দাসকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে কমলিকা বুঝতে পারেন, জলিল মিয়া তার প্রকৃত পরিচয় গোপন করে প্রতারণা করেছে।

কমলিকা দাস আরো জানান, তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে চাইলে জলিল মিয়া তাকে তিনদিন ধরে বাড়িতে আটকে রাখে, তারসঙ্গে দৈহিক ও মানসিক অত্যাচার চালানো হয়। পরবর্তীতে কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি, বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ও ছিলেন। এরপর ১৫ আগস্ট তিনি পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে জলিল মিয়ার বাবাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত জলিল মিয়াকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ।
এদিন সদর মহকুমা পুলিশের এসডিপিও দেবপ্রসাদ রায় সাংবাদিকদের জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, অবৈধ আটক ও পরিচয় গোপন করার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top