News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ১৫ অক্টোবর: আজ সকালে কড়ুইমুড়া তেবাড়িয়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের হুক লাইনের তার ছিঁড়ে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ হুকলাইন ব্যবহারকারী গোপাল দাসকে আমজনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কড়ুইমুড়া তেবাড়িয়ার বাসিন্দা অঞ্জলি সরকারের বাড়ির উপর দিয়ে ব্যবহার করে আসছিল গোপাল দাস নামে এক ব্যক্তি। আজ সকালে অঞ্জলি দেবী প্রতিদিনের মতো বাড়ির সামনে কাজ করছিলেন। ঠিক সেই সময় উপর দিয়ে যাওয়া হুক লাইনের একটি পুরোনো ও জীর্ণ তার ছিঁড়ে আচমকা তার গায়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই গোপাল দাস হুক লাইনের ব্যবহার করে আসছিল। তাকে অনেকবার বারণ করার পরও সে হুকলাইন ব্যবহার করছিল। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top