News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, বিকশিত ত্রিপুরার লক্ষ্য পূরণে একাধিক দাবি ও প্রস্তাব পেশ
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, বিকশিত ত্রিপুরার লক্ষ্য পূরণে একাধিক দাবি ও প্রস্তাব পেশ

আগরতলা, ১৫ অক্টোবর:
আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে “বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত” গড়ার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক রূপান্তরমূলক পদক্ষেপ নিচ্ছে।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, এর মধ্যে উল্লেখযোগ্য হল, ব্রু-রিয়াং সম্প্রদায়কে এনএফএসএ (NFSA) প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা, পিডিএস ব্যবস্থার আওতায় গমের বরাদ্দ বৃদ্ধি করা, ত্রিপুরায় রেললাইনের দ্বিগুণীকরণ , আগরতলা থেকে গোয়াহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালু করা, বহিঃসহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির জন্য নির্ধারিত সীমা বৃদ্ধি করা, ত্রিপুরায় আরও ১৫টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন, অগর বোর্ড ও গবেষণা কেন্দ্র স্থাপন করা, ঐতিহ্যবাহী উনকোটি স্থানের টেকসই উন্নয়ন প্রকল্প ইত্যাদি।

মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে সব প্রস্তাব শুনেছেন এবং রাজ্যের উন্নয়নমূলক প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। এই সাক্ষাৎকে রাজ্য রাজনীতির মহলে ত্রিপুরার ভবিষ্যৎ উন্নয়নের জন্য এক ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top