News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারাদেশে বেকারত্বের জ্বালায় ক্ষুব্ধ যুবসমাজ, প্রতিবাদে বিক্ষোভ সভা এআইডিওয়াইও
Image

সারাদেশে বেকারত্বের জ্বালায় ক্ষুব্ধ যুবসমাজ, প্রতিবাদে বিক্ষোভ সভা এআইডিওয়াইও

আগরতলা, ১৪ অক্টোবর:বর্তমানে দেশের যুবসমাজ চরম বেকারত্বের শিকার হয়ে দিশেহারা। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। ফলস্বরূপ, বহু যুবক জীবিকার তাগিদে পরিযায়ী শ্রমিক, গিগ ওয়ার্ক বা এমনকি বেআইনি ও অনৈতিক পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। এই জ্বলন্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন আজ আগরতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করে।

এদিনের সভায় সংগঠনের এক নেতৃত্ব বলেন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে ৭৮টি কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় ১০ লক্ষ শূন্যপদ রয়েছে। রাজ্য সরকারগুলিতেও রয়েছে লক্ষ লক্ষ শূন্যপদ, যেখানে নিয়োগ প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে আছে। পাশাপাশি, বেসরকারি আইটি ও উৎপাদন খাতে চলতে থাকা মন্দা পরিস্থিতি কর্মী ছাঁটাইয়ের প্রবণতা বাড়িয়ে তুলেছে।

তাঁর কথায়, দেশের বৃহত্তম কর্মসংস্থান ক্ষেত্র কৃষিক্ষেত্রে নিয়োজিত যুবকদের মধ্যেও দেখা দিয়েছে ভরসার অভাব। প্রতিদিন হাজার হাজার চাষি কৃষিকাজ ত্যাগ করে অন্য পেশায় ঝুঁকছেন, যার পেছনে রয়েছে অব্যবস্থাপনা, লোকসান ও সরকারি সহায়তার অভাব। যেসব নিয়োগ প্রক্রিয়া চলছে, সেগুলিও বারবার নিয়োগ দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলত, লক্ষ লক্ষ যোগ্য যুবক প্রতারণার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে যেমন উত্তরাখন্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারে বেকার যুবকদের মধ্যে প্রবল বিক্ষোভ দানা বেঁধেছে।

এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন দেশজুড়ে সর্বভারতীয় প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

তাঁদের দাবিগুলো হল, সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নিয়োগ দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে কড়া আইন ও কঠোর ব্যবস্থা গ্রহণ এবং যে সকল ব্যক্তি বা চক্র নিয়োগ দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top