News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে যুব কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
Image

ধর্মনগরে যুব কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ধর্মনগর, ১১ অক্টোবর : ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত ইনচার্জ শ্রী হারগুন সিং-এর উদ্যোগে আজ উত্তর জেলা কংগ্রেস ভবনে জেলা যুব কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, প্রদেশ সহ-সভাপতি নিরুপম দে, উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন, উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল কান্তি নন্দী, চয়ন ভট্টাচার্যসহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও যুব কংগ্রেস কর্মীবৃন্দ।

সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং যুব সমাজের নানান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইনচার্জ হারগুন সিং দলের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সমাজ পরিবর্তনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

সভা শেষে উপস্থিত নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Releated Posts

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন: ৯.৬ লক্ষের বেশি ভোটার, লড়াইয়ে ১৭৩ প্রার্থী; গণনা ১৭ এপ্রিল

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রচার গতকাল বিকেল ৪টায় শেষ হয়েছে। এর…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top