News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জুবিন গার্গ মৃত্যু মামলা: গায়কের দুই নিরাপত্তারক্ষী গ্রেফতার, পুলিশি হেফাজতে ৫ দিনের জন্য পাঠানো হল
Image

জুবিন গার্গ মৃত্যু মামলা: গায়কের দুই নিরাপত্তারক্ষী গ্রেফতার, পুলিশি হেফাজতে ৫ দিনের জন্য পাঠানো হল

গৌহাটি, ১০ অক্টোবর : আসাম রাজ্যের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট শুক্রবার গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্যকে গ্রেফতার করেছে। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।

বিশেষ তদন্তকারী দল টানা চারদিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়। পরে দুই পিএসও-কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়, যেখানে সিট্ তাদের ১৪ দিনের হেফাজতের আবেদন জানায়। তবে আদালত ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।

সূত্রের খবর, ৭ অক্টোবর নন্দেশ্বর ও পরেশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিআইডি এর তদন্তে উঠে এসেছে, গায়কের অর্থের সাথে জড়িত বড় মাপের লেনদেনের প্রমাণ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নন্দেশ্বর বরার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ₹৭০ লক্ষ এবং পরেশ বৈশ্যের অ্যাকাউন্টে প্রায় ৪০ লক্ষ টাকার ডিজিটাল লেনদেনের হদিস পাওয়া গেছে।

এই টাকা জুবিন গার্গের ব্যক্তিগত অর্থ থেকে অনৈতিকভাবে স্থানান্তরিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সিট্ এখন খতিয়ে দেখছে, ওই দুই নিরাপত্তারক্ষী সরাসরি গায়কের আর্থিক বিষয়ে জড়িত ছিলেন কি না এবং তারা কীভাবে অর্থ অপব্যবহার করেছেন।

অফিসিয়াল সূত্র জানায়, এই গ্রেফতারগুলি জুবিন গার্গের মৃত্যু সংক্রান্ত আর্থিক দিকগুলো বুঝতে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

এর আগে, জুবিন গার্গের কাজিন ও আসাম পুলিশ সার্ভিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট সন্দীপন গার্গকেও গ্রেফতার করে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক ইয়ট পার্টিতে অংশগ্রহণের সময় সাঁতার কাটতে গিয়ে জুবিন গার্গের মর্মান্তিক মৃত্যু হয়। সেই সফরে সন্দীপনও তার সঙ্গে ছিলেন এবং ইভেন্ট উপভোগ করতে গিয়েছিলেন।

উল্লেখ্য, জুবিন গার্গ সিঙ্গাপুরে উত্তর–পূর্ব ভারতের একটি মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। এই ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Releated Posts

১০ মে এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচন, ১২ মে অসমে শপথগ্রহণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৮ মে (আইএএনএস): অসমে নতুন এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া আগামী ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে…

ByBySandeep Biswas May 8, 2026

মণিপুর : ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলা, গ্রামবাসীদের উদ্ধার করল অসম রাইফেলস

ইম্ফল, ৮ মে (আইএএনএস): ভারত-মায়ানমার সীমান্ত সংলগ্ন মণিপুরের কামজং জেলায় জঙ্গি হামলার পর শুক্রবারও উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি…

ByBySandeep Biswas May 8, 2026

বিজেপির জয় মানুষের বাড়তে থাকা আস্থার প্রতিফলন: অসমের মন্ত্রী রনোজ পেগু

গুয়াহাটি, ৮ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয় মানুষের দলের প্রতি ক্রমবর্ধমান আস্থা ও বিশ্বাসের প্রতিফলন…

ByBySandeep Biswas May 8, 2026

সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ ভারতের সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৮ মে(আইএএনএস) : হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন, সোমনাথ মন্দির-এর পুনর্নির্মাণের ৭৫ বছর ভারতের অদম্য বিশ্বাস, সভ্যতা…

ByByTaniya Chakraborty May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top