News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় পর্যায়ে মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যেটা উত্তরবঙ্গে ঘটেছে : মুখ্যমন্ত্রী
Image

জাতীয় পর্যায়ে মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যেটা উত্তরবঙ্গে ঘটেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ অক্টোবর: ত্রাণ নিয়ে যাওয়া মানুষদের উপর এভাবে হামলা চালানো লজ্জাজনক। এটা প্রমাণ করে তৃণমূল কীভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক হিংসায় মেতে আছে। আসলে জাতীয় পর্যায়ে মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যেটা উত্তরবঙ্গে ঘটেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ক্রমশ খারাপ হওয়া বন্যা পরিস্থিতির মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। বহু এলাকা প্লাবিত, হাজার হাজার মানুষ গৃহহীন, চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গতরা। এই পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দিতে গেলে সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তাঁদের সঙ্গী দলকে “প্রাণঘাতী অস্ত্র” নিয়ে আক্রমণ করে একদল তৃণমূল সমর্থিত দুষ্কৃতী।

ড. সাহা বলেন, ত্রাণ নিয়ে যাওয়া মানুষদের উপর এভাবে হামলা চালানো লজ্জাজনক। এটা প্রমাণ করে, তৃণমূল কীভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক হিংসায় মেতে আছে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি কলকাতা থেকে তিন-চারজন এসেছে, কিন্তু তারা কি করবে তা জানা নেই। আসলে এই সমস্ত নাটক জাতীয় পর্যায়ে নজর ঘোরানোর চেষ্টা মাত্র। উত্তরবঙ্গের মানুষ সব দেখছে। ভোটের সময় এরা আসে, আর ঋণাত্মক ভোটব্যাঙ্ক নিয়ে ফিরে যায়। জনগণ এখন সচেতন, কে পাশে থাকে আর কে সুযোগ নিয়ে রাজনীতি করে সব চিনে গেছে। তাঁর কথায়, বঙ্গের বুকে পাথরের মত চেপে বসে আছে শাসক দল তৃনমূল। এখন বঙ্গের মুক্তি পাওয়া প্রয়োজন রয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top