News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রবেশের মুখে আসামের চুরাইবাড়ি চেকপোস্টে কলকাতা থেকে আগরতলাগামী লরিতে উদ্ধার প্রচুর নেশাসামগ্রী, আটক লরিচালক
Image

ত্রিপুরায় প্রবেশের মুখে আসামের চুরাইবাড়ি চেকপোস্টে কলকাতা থেকে আগরতলাগামী লরিতে উদ্ধার প্রচুর নেশাসামগ্রী, আটক লরিচালক

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরায় প্রবেশের মুখে আসামের চুরাইবাড়ি চেকপোস্টে কলকাতা থেকে আগরতলাগামী লরিতে উদ্ধার প্রচুর নেশাসামগ্রী। ধৃত লরি চালক। অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে আটক হওয়া নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অসম-ত্রিপুরা সীমান্তে। শুক্রবার রাতে আটক করা ট্রাকটি রবিবার সকালে সিজ দেখানো হয়, আর এই দুই রাত একদিন গোপন রাখার রহস্য ঘিরে উঠেছে হাজারো প্রশ্ন।

সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক পৌনে বারোটার সময় পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাগামী ডাব্লিউবি-২৩ -ডি – ৭১৭৬ নম্বরের একটি বারো চাকার লরি অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে কর্তব্যরত অসম পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। প্রথমে ট্রাকটিতে পিচ বোঝাই বলে দাবি করা হলেও, গভীরভাবে অনুসন্ধান চালিয়ে পিছের ড্রামের আড়ালে মজুত পাওয়া যায় বিপুল পরিমাণ এসকফ নামক নেশাজাতীয় কফ সিরাপ।

অসম পুলিশ জানিয়েছে, মোট ১৪৪টি কার্টুন থেকে উদ্ধার হয়েছে প্রায় ২১,৬০০ বোতল কফ সিরাপ। প্রতিটি কার্টুনে ছিল ১৫০টি করে বোতল। কালোবাজারে এর আনুমানিক মূল্য এক কোটি আট লক্ষ টাকা। পুলিশ আটক করেছে ট্রাকের চালক সৈয়দ আফ্রিদিকে, যার বাড়ি পশ্চিমবঙ্গে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বারো হাজার টাকার বিনিময়ে মালটি পশ্চিমবঙ্গের মালদা এলাকা থেকে নিয়ে এসেছিল এবং পণ্যটির প্রকৃত মালিক সম্পর্কে তার কোনও ধারণা নেই।

তবে এখানেই শেষ নয়। অসম পুলিশের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ট্রাকটি শুক্রবার রাতেই আটক করা হলেও, রবিবার সকালে এসে তল্লাশি ও সিজ দেখানোর ঘটনা সন্দেহ উত্থাপন করেছে। অভিযোগ, এই সময়ের মধ্যে ট্রাক থেকে প্রায় সিংহভাগ কফ সিরাপ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। সূত্র জানিয়েছে,শুক্রবার রাতে অসম-ত্রিপুরা সীমান্ত এলাকায় এএস নম্বরের দুটি ওয়াগনার গাড়িকে সন্দেহজনকভাবে চক্কর কাটতে দেখা যায়। সূত্রের দাবি, ওই দুই রাতের মধ্যে ট্রাক থেকে উল্লেখযোগ্য পরিমাণ কফ সিরাপ সরিয়ে ফেলার পর বাকি অংশ রবিবার সকালে সিজ দেখানো হয়।

ফলে প্রশ্ন উঠছে — রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে নেশা ব্যবসার বিস্তার রোধ হবে কীভাবে? অসম পুলিশের অভ্যন্তরেই এই ঘটনাকে কেন্দ্র করে নাকি শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ। এদিকে, ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে অসম পুলিশ। তবে পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করছে স্থানীয় মহল, যাতে সত্য প্রকাশ্যে আসে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top