News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্রুতগতিতে এসে উড়ালপুলে দূর্ঘটনাগ্রস্থ গাড়ি, আহত চালক
Image

দ্রুতগতিতে এসে উড়ালপুলে দূর্ঘটনাগ্রস্থ গাড়ি, আহত চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর: দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মেলারমাঠ উড়ালপুলের বাঁকে দুর্ঘটনাগ্রস্থ হল একটি চারচাকা গাড়ি। রবিবার সকালে ঘটে এই ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক নিজেই।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির নম্বর টিআর ০১ বিজে ০৭৪৬। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে উড়ালপুলের দিকে আসছিল। বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে ধাক্কা খায় গাড়িটি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতেই দুর্ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত, এতে কোনও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হননি। গাড়ির চালক অল্পবিস্তর আঘাত পেয়েছেন, তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top