News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি গাড়ি ও একটি বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আহত তিন
Image

দুটি গাড়ি ও একটি বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আহত তিন

আগরতলা, ৪ অক্টোবর: বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় দুটি গাড়ি ও একটি বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিনজন গুরুতর অভাবে আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় বাইকে করে একটি পরিবারের তিনজন সদস্য বিশালগড়ের দিকে যাচ্ছিল। রাস্তার মাতা এলাকায় দুটি গাড়ি ও বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা ছুটে এসে আহত বাইক চালকসহ তিন জনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে বাইক চালকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। তবে তাদের নাম ঠিকানা কিছুই জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দুর্ঘটনা গ্রস্থ গাড়ি এবং বাইক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এব্যাপারে মামলা গ্রহণ করেছে বিশালগড় থানার পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে চালকদের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top