News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী
Image

রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী

আগরতলা, ৪ অক্টোবর: বাধারঘাট বিধানসভার বেলাবর পঞ্চায়েতের বাসিন্দা রতন সরকারের পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। দূর্গোৎসবের মরসুম শেষ হতে না হতেই দুর্বৃত্তদের ঘৃণ্য রাজনীতির শিকার হলেন বাধারঘাট বিধানসভার বিরোধী রাজনৈতিক দলের সমর্থক রতন সরকার।

জানা গেছে, বেলাবর পঞ্চায়েতের বাসিন্দা রতন সরকার ২০১৮ পর থেকেই রাজনৈতিক রক্তচক্ষুর শিকার হচ্ছেন বলে অভিযোগ। গতকাল রাত্রি বেলা দুর্বৃত্তরা রতন সরকারের লিজ নেওয়া পুকুরে বিষ ঢেলে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। এর আগেও রতন সরকারের ৭ টি লিজ নেওয়া পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলে। রতন সরকারের অপরাধ উনি বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের খোঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top