News Flash

  • Home
  • Uncategorized
  • ফাদার টম উঝুন্নালিলকে উদ্ধারে সব রকম চেষ্টা চলছে, জানালেন বিদেশমন্ত্রী
Image

ফাদার টম উঝুন্নালিলকে উদ্ধারে সব রকম চেষ্টা চলছে, জানালেন বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ইয়েমেনে অপহৃত ফাদার টম উঝুন্নালিলকে উদ্ধারে সব রকম চেষ্টা চলছে| জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) হাতে বন্দি ভারতীয় ধর্মযাজকের বিষয়ে মঙ্গলবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|
জানা গেছে, গত মার্চে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনের বন্দর শহর এডেনে মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটিজ পরিচালিত একটি কেয়ার হোমে হামলা চালায় আইএস জঙ্গিরা| ওই সময় থেকেই নিখোঁজ হয়ে যান ফাদার টম| সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় কেরালার এই ধর্মযাজক ভারত সরকার ও পোপ ফ্রান্সিসের কাছে তাঁকে উদ্ধারের আর্জি জানান|
বিদেশমন্ত্রী বলেছেন, তিনি ফাদার টমের ভিডিওটি দেখেছেন| তিনি একজন ভারতীয় এবং যেকোনও ভারতীয়রই মূল্যবান জীবন রক্ষায় সচেষ্টা সরকার| এরই পরিপ্রেক্ষিতে স্বরাজ জুডিথ ডিসুজার কথা উল্লেখ্য করে বলেন, যেভাবে আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজা ও ফাদার আলেক্স প্রেম কুমারকে মুক্ত করা হয়েছিল সেভাবেই ফাদার টমকেও উদ্ধারের চেষ্টা চলছে

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top