News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার থেকে এনেছে, কমিউনিস্টদের ৩৫ বছরের শাসনে এত বাজেট পর্যন্ত হয়নি : সাংসদ বিপ্লব
Image

বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার থেকে এনেছে, কমিউনিস্টদের ৩৫ বছরের শাসনে এত বাজেট পর্যন্ত হয়নি : সাংসদ বিপ্লব

বিলোনিয়া,২৭ সেপ্টেম্বর : বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার থেকে এনেছে। কমিউনিস্টদের ৩৫ বছরের শাসনে এত বাজেট পর্যন্ত হয়নি। আজ শারদীয়া পঞ্চমীর তিথিতে বিলোনিয়ার আর্য্য কলোনি মিলন সংঘের দুর্গাপূজা উদ্বোধনে সিপিআইএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিপ্লববাবু বলেন, বাংলাকে পাকিস্তান বানানোর জন্য মুখ্যমন্ত্রী করা হয়নি। বাংলা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজীর ভূমি— এটা আমাদের গর্ব। বাংলাকে মমতার হাতে ছেড়ে দেওয়া যাবে না। এবার বিদায় ঘন্টা বাজবে।

ত্রিপুরার উন্নয়ন নিয়েও নিজের সরকারের সময়কালের সাফল্য তুলে ধরতে ভুলেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার থেকে এনেছে। কমিউনিস্টদের ৩৫ বছরের শাসনে এত বাজেট পর্যন্ত হয়নি। তখনকার সর্বোচ্চ বাজেট ছিল ১৪ থেকে ১৫ হাজার কোটি টাকা।

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেব এদিনের অনুষ্ঠানমালায় আর্য্য কলোনি মিলন সংঘের দুর্গাপূজা মণ্ডপ ও নবনির্মিত গৃহের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন সংঘের সভাপতি অলোক রায়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, সমাজসেবক সায়ন্তন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

মুখ্য অতিথি হিসেবে উপস্থিত বিপ্লব কুমার দেব নিজ হাতে মা-বোনদের মাঝে বস্ত্র বিতরণ করেন মিলন সংঘের পক্ষ থেকে। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, এবং দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি সহ আরও অনেক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top