News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ তৃণমূলের নতুন কমিটি গঠিত, সভাপতি আশিষ সাহা
Image

প্রদেশ তৃণমূলের নতুন কমিটি গঠিত, সভাপতি আশিষ সাহা

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যে তৃণমূলের রাশ এখন পুরোপুরি বর্মণ শিবিরের হাতে চলে গেছে৷ প্রদেশ তৃণমূলের নতুন সভাপতি হয়েছেন বিধায়ক আশিস কুমার সাহা৷ স্বাভাবিকভাবেই, সভাপতির পদ যাওয়ার পাশাপাশি দলের লাগাম হাতছাড়া হয়ে গেছে সুরজিৎ দত্তের৷ চেয়ারম্যান পদে রতন চক্রবর্তীকে রাখা হলেও নতুন কমিটিতে বেশিরভাগ ক্ষমতাশালী পদেই বর্মণ শিবিরের ঘনিষ্ঠরা জায়গা পেয়েছেন৷ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি প্রদেশ তৃণমূলের একপ্রকার খোল নলচে পাল্টে ফেলেছেন৷ অবশ্য, চেয়ারম্যান পদে রতন চক্রবর্তীই রয়ে গেছেন৷ এদিকে, নতুন কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীরঞ্জন বর্মণ৷ সুরজিৎ দত্ত সভাপতির পদ খোয়ালেও, তাঁকে কমিটিতে কনভেনার হিসেবে রাখা হয়েছে৷ জানা গেছে, এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন আশিস কুমার সাহা, দিলীপ সরকার, সুদীপ রায় বর্মণ, দিবাচন্দ্র রাংখল, বিশ্ববন্ধু সেন এবং প্রণজিৎ সিংহ রায়৷ এদিকে, তৃণমূলের জেলা কমিটিরও সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে৷ জানা গেছে, তৃণমূলের পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি নিতাই চৌধুরী, সিপাহিজলা জেলা সভাপতি দীপক চক্রবর্তী, গোমতী জেলা সভাপতি প্রণজিৎ সিংহ রায়, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি অমল মল্লিক, খোয়াই জেলাসভাপতি মনোজ দাস, ধলাই জেলাসভাপতি সুখরঞ্জন দাস,  ঊনকোটি জেলাসভাপতি তরুণ সাহা মমতা ব্যানার্জির পক্ষে দলের রাজ্য দায়িত্বপ্রাপ্ত নেতা তথা দলের সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ মুকুল রায়  নবগঠিত কমিটির সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top