নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যে তৃণমূলের রাশ এখন পুরোপুরি বর্মণ শিবিরের হাতে চলে গেছে৷ প্রদেশ তৃণমূলের নতুন সভাপতি হয়েছেন বিধায়ক আশিস কুমার সাহা৷ স্বাভাবিকভাবেই, সভাপতির পদ যাওয়ার পাশাপাশি দলের লাগাম হাতছাড়া হয়ে গেছে সুরজিৎ দত্তের৷ চেয়ারম্যান পদে রতন চক্রবর্তীকে রাখা হলেও নতুন কমিটিতে বেশিরভাগ ক্ষমতাশালী পদেই বর্মণ শিবিরের ঘনিষ্ঠরা জায়গা পেয়েছেন৷ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি প্রদেশ তৃণমূলের একপ্রকার খোল নলচে পাল্টে ফেলেছেন৷ অবশ্য, চেয়ারম্যান পদে রতন চক্রবর্তীই রয়ে গেছেন৷ এদিকে, নতুন কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীরঞ্জন বর্মণ৷ সুরজিৎ দত্ত সভাপতির পদ খোয়ালেও, তাঁকে কমিটিতে কনভেনার হিসেবে রাখা হয়েছে৷ জানা গেছে, এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন আশিস কুমার সাহা, দিলীপ সরকার, সুদীপ রায় বর্মণ, দিবাচন্দ্র রাংখল, বিশ্ববন্ধু সেন এবং প্রণজিৎ সিংহ রায়৷ এদিকে, তৃণমূলের জেলা কমিটিরও সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে৷ জানা গেছে, তৃণমূলের পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি নিতাই চৌধুরী, সিপাহিজলা জেলা সভাপতি দীপক চক্রবর্তী, গোমতী জেলা সভাপতি প্রণজিৎ সিংহ রায়, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি অমল মল্লিক, খোয়াই জেলাসভাপতি মনোজ দাস, ধলাই জেলাসভাপতি সুখরঞ্জন দাস, ঊনকোটি জেলাসভাপতি তরুণ সাহা মমতা ব্যানার্জির পক্ষে দলের রাজ্য দায়িত্বপ্রাপ্ত নেতা তথা দলের সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ মুকুল রায় নবগঠিত কমিটির সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন৷
প্রদেশ তৃণমূলের নতুন কমিটি গঠিত, সভাপতি আশিষ সাহা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















