News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব পূজা মণ্ডপের উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব পূজা মণ্ডপের উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, সেপ্টেম্বর ২৫: চতুর্থীতে রাজ্যজুড়ে শারদীয়ার আমেজ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বিভিন্ন পূজা মণ্ডপের উদ্বোধন সম্পন্ন হয়েছে। তার ধারাবাহিকতায় আজ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এ উপলক্ষে তিনি উপস্থিত জনতা ও রাজ্যবাসীকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন, “শারদীয়ার এই কয়েকটি দিন প্রত্যেকেই উৎসবের আনন্দে মেতে উঠে। এই আনন্দকে আরও দ্বিগুণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দেশবাসীকে দিয়েছেন এক অনন্য উপহার — নতুন জিএসটি সংস্করণ, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা প্রত্যেক গ্রামীণ অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। তাই গ্রামগঞ্জে এই সুযোগ-সুবিধা পৌঁছে দিতে প্রচার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব মণ্ডপ পরিক্রমা করে দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top