News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে এআইএসইসি-র উদ্যোগে ‘শিক্ষা বাঁচাও দিবস’ পালন
Image

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে এআইএসইসি-র উদ্যোগে ‘শিক্ষা বাঁচাও দিবস’ পালন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ভারতের আধুনিক শিক্ষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি (এআইএসইসি)-র উদ্যোগে শুক্রবার ‘শিক্ষা বাঁচাও দিবস’ পালন করা হয়। আগরতলার রাজবাড়ির সামনে এদিন এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ববৃন্দরা।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যাসাগরের জীবন ও কর্মের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা জানান, ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগর যে শিক্ষার আদর্শ ও সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন, আজও তা সমানভাবে সময়োপযোগী। বিদ্যাসাগর শুধু শিক্ষার প্রসারেই নয়, সমাজ সংস্কারের মতো একাধিক অগ্রণী উদ্যোগে পথপ্রদর্শক ছিলেন।

এআইএসইসি নেতৃত্বরা অভিযোগ করেন, বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্র নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সরকারি শিক্ষাব্যবস্থার অবহেলা, বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের ফলে সাধারণ মানুষ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা বলেন, আজকের দিনে দাঁড়িয়েও বিদ্যাসাগরের নীতি ও আদর্শকে পাথেয় করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শিক্ষা শুধু সুবিধাভোগীদের জন্য নয়, এটি সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে গণমানুষের জন্য সুলভ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হবে আগামী দিনের আন্দোলনের মূল লক্ষ্য।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top