News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারদোৎসব উপলক্ষ্যে আগরতলা পুরনিগমে পর্যালোচনা বৈঠক
Image

শারদোৎসব উপলক্ষ্যে আগরতলা পুরনিগমে পর্যালোচনা বৈঠক

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে শুক্রবার আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক বিশেষ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, একাধিক কর্পোরেটরসহ পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

বৈঠকে শারদোৎসবকে কেন্দ্র করে শহরের সার্বিক পরিস্থিতি, নাগরিক পরিষেবা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার জানান, পুজোয় নাগরিকদের কোনও অসুবিধা না হয় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তাঁর কথায়, শারদোৎসবকে সামনে রেখে শহরের ড্রেন সংস্কারের কাজ যতটুকু সম্ভব সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেজন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, আলো-সজ্জা থেকে শুরু করে পানীয় জলের যোগান, আবর্জনা অপসারণ—এই সমস্ত বিষয়ে পুরনিগমের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। মেয়র আরও জানান, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার চেষ্টা করছে পুর নিগম।

এছাড়াও আগরতলার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা ও অন্যান্য জনস্বাস্থ্যজনিত সমস্যা নিয়ন্ত্রণের ওপরও জোর দেওয়া হয়েছে বৈঠকে। মেয়র আশাবাদী যে, প্রশাসন ও নাগরিকদের যৌথ সহযোগিতায় এবারের শারদোৎসব সুষ্ঠুভাবে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top