News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী
Image

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দ সর্দার পাড়া এলাকায় রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযো, প্রায় এক মাস আগে সড়ক সংস্কার কাজের জন্য এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই ওই এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দ সর্দার পাড়া এলাকায় প্রায় ৭০টি পরিবারের বসবাসকারী গোটা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না মেলায় এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধে নামে।
অবরোধের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডি.সি.এম প্রদীপ কুমার সরকার, তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান। কিন্তু অবরোধকারীদের বক্তব্য, যতক্ষন না পর্যন্ত ডি.ডাব্লিউ.এস আধিকারিকরা এসে সমস্যা সমাধানের আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।
শেষ খবর লেখা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকে এবং অব্যাহত থাকে। তবে ঘটনাস্থলে ডি.ডাব্লিউ.এস এর কোন আধিকারিকদের দেখা পাওয়া যায়নি।

তবে ডি.সি.এম প্রদীপ কুমার সরকার জানিয়েছেন, সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে এবং আজকেই ডি.ডাব্লিউ.এস দপ্তরের আধিকারিকরা আসলে তাদের নিয়ে সমস্যার স্থানগুলো পরিদর্শন করবেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top