News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পিসির বাড়িতে বেড়াতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে যায় যুবক
Image

পিসির বাড়িতে বেড়াতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে যায় যুবক

আগরতলা, ২০ সেপ্টেম্বর : পিসির বাড়িতে বেড়াতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে যায় এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং দমকলবাহিনী। এলাকাবাসী ও দমকলবাহিনী নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
ওই মর্মান্তিক দুর্ঘটনায় উদয়পুরের রাজনগরে শোকের ছায়া নেমে এসেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উদয়পুরের রাজনগরে পিসির বাড়িতে মনসা পূজায় গিয়েছিলেন ইন্দ্রনগরের বাসিন্দা অঙ্কিত দাস (১৬)। আজ সকাল ১০টা নাগাদ সে গোমতী নদীর পাড়ে কয়েকজনে সঙ্গে ঘুরতে গিয়েছিল। স্নানের উদ্দেশ্যে নদীতে নামলে হঠাৎই স্রোতের টানে তলিয়ে যায় সে। তাঁরা চিৎকার করে আশেপাশের লোকজনকে খবর দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং দমকলবাহিনী। এলাকাবাসী ও দমকলকর্মীরা সাথে সাথে তল্লাশি অভিযান শুরু করে। এখনো তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানিয়েছেন, এটি এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে অন্য কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অঙ্কিত সম্ভবত সাঁতার জানত না।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top