News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২২ সেপ্টেম্বর নবরূপে সেজে উঠা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আজ প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী
Image

২২ সেপ্টেম্বর নবরূপে সেজে উঠা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আজ প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র আসন্ন রাজ্য সফরকে কেন্দ্র করে আজ জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিসর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আগামী ২২ সেপ্টেম্বর প্রসাদ প্রকল্পের অন্তর্গত উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করতে রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তাঁরা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন।

রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে আজ পালাটানা ওটিপিসি হেলিপেড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তাঁরা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। আগামী ২২শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রসাদ প্রকল্পে নবরূপে গড়ে উঠা ত্রিপুরাসুন্দরী মন্দিরের শুভ উদ্বোধন করবেন।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top