News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা
Image

পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: দীর্ঘ তিন মাস ধরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় জলের সংকট চলছে। জল সংকট দূরীকরণে বহুবার এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলো কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আজ বাধ্য হয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা।

অবরোধকারী জানান, বিগত তিন মাস ধরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় তীব্র পানীয় জলের সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তর উদাসীন। গ্রামবাসীরা কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয়নি। এমনকি দপ্তরের পক্ষ থেকে পঞ্চমনগর এলাকায় গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহের ব্যবস্থাও করেনি বলে জানান অবরোধকারীরা।

তাঁদের আরও অভিযোগ, বিগত এক বছর পূর্বে এলাকায় দুইটি পাম্প মেশিন বসানো হলেও দপ্তরের পক্ষ থেকে আজ অব্দি পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি। যদি পাম্প অপারেটর নিয়োগ করা হতো তাহলে সময় মতো গ্রামবাসীরা প্রতিদিন পানীয় জল পেয়ে যেতেন বলেও জানান। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারনে গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে আজ দুপুরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর হাসপাতাল সংলগ্ন ২০৮ বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। জাতীয় সড়ক অবরোধে পঞ্চমনগর গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও খালি কলসি এবং বালতি নিয়ে হাজির হয়েছেন। সংবাদ লেখা অব্দি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলছে। জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়েছে এবং নিত্যযাএীরা নাজেহালের শিকার হচ্ছেন। অবরোধস্থলে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top