News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাজারে মূর্তির চাহিদা তুঙ্গে, দাম বেড়েছে আকাশছোঁয়া
Image

বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাজারে মূর্তির চাহিদা তুঙ্গে, দাম বেড়েছে আকাশছোঁয়া

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগামীকাল সাড়ম্বরে পালিত হবে বিশ্বকর্মা পুজো। পেশাজীবী থেকে শুরু করে কলকারখানার কর্মী, গ্যারেজ, ওয়ার্কশপ, অফিস কিংবা দোকানে কর্মরত ব্যক্তিদের কাছে এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবারও পুজোর আগের দিন থেকেই বাজারে মূর্তি কেনার হিড়িক পড়েছে। ছোট, মাঝারি, বড়—সব ধরনের বিশ্বকর্মা মূর্তির পসরা নিয়ে বাজারে বসেছেন মৃৎশিল্পী ও বিক্রেতারা। আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির কারণ ব্যবসা মন্দা তাই মূর্তির দামও বৃদ্ধি পেয়েছে বলে জানান ব্যবসায়ী সহ ক্রেতারা।

তবে এবছর অন্যান্য বছরের তুলনায় মূর্তির দাম অনেকটাই বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। মধ্যবিত্তের পক্ষে এই মূল্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

এদিকে, বিক্রেতাদের মতে, কাঁচামাল, বিশেষ করে মাটি, রং, কাপড়, বাঁশ ও অন্যান্য উপকরণের দাম গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া পরিবহণ খরচ এবং শ্রমিক মজুরিও বেড়ে গেছে। ফলে বাধ্য হয়েই মূর্তির দাম বাড়াতে হয়েছে। বাজারে ক্রেতা সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম দেখা গিয়েছে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top