News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর সফর নিয়ে মোদীকে কটাক্ষ প্রিয়াঙ্কা ও খড়গের, “আহত রাজ্যের অপমান” বলল কংগ্রেস
Image

মণিপুর সফর নিয়ে মোদীকে কটাক্ষ প্রিয়াঙ্কা ও খড়গের, “আহত রাজ্যের অপমান” বলল কংগ্রেস

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরকে ঘিরে কড়া সমালোচনায় মুখর হল কংগ্রেস। দুই বছর আগে রাজ্যে জাতিগত হিংসা শুরুর পর এতদিন পেরিয়ে অবশেষে প্রধানমন্ত্রীর সফরকে “দুর্ভাগ্যজনক”, “প্রহসন” এবং “আহত মানুষের প্রতি অপমান” বলে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও দলীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। কেরালার ওয়ানাডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “এতদিন ধরে মানুষ প্রাণ হারাচ্ছেন, গৃহহীন হচ্ছেন, আর প্রধানমন্ত্রী এত দেরিতে সেখানে যাচ্ছেন — এটা অত্যন্ত দুঃখজনক। দেশের যে কোনও অংশে দুর্দশা দেখা দিলে আগে প্রধানমন্ত্রীরা দ্রুত সেখানে গিয়েছেন। এই সফর অনেক আগেই হওয়া উচিত ছিল।”

অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এক্স (সাবেক টুইটার)-এ মোদীর তিন ঘণ্টার সফরকে “প্রহসন”, “লোকদেখানো” এবং “আহত জনতার প্রতি অপমান” বলে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “৮৬৪ দিন ধরে মণিপুরে হিংসা চলছে। প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন, ৬৭,০০০ মানুষ বাস্তুচ্যুত, ১,৫০০ জনেরও বেশি আহত। এই সময়ে প্রধানমন্ত্রী ৪৬টি বিদেশ সফর করেছেন, কিন্তু মণিপুরে একবারও যাননি। তাঁর শেষ মণিপুর সফর হয়েছিল জানুয়ারি ২০২২-এ, তাও নির্বাচনের কারণে।” খড়গে আরও বলেন, “ইম্ফল ও চূড়াচাঁদপুরে রোডশো করে তিনি রিলিফ ক্যাম্পে থাকা বাস্তুচ্যুতদের মুখোমুখি হওয়া থেকে পালাচ্ছেন।”

অমিত শাহকেও কাঠগড়ায় তুলে কংগ্রেস সভাপতি বলেন, “মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা আড়াল করা হয়েছে। হিংসা বন্ধ হয়নি। আইন-শৃঙ্খলার দায়িত্ব বিজেপির ছিল। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার দায়িত্বও কেন্দ্রের। তাতেও গাফিলতি রয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী বর্তমানে তিনদিনের উত্তর-পূর্ব সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে মণিপুরের চূড়াচাঁদপুরে ৭,৩০০ কোটিরও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এর মধ্যে রয়েছে মণিপুর আরবান রোডস, ড্রেনেজ ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রকল্প (৩,৬০০ কোটি), পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প (২,৫০০ কোটি), মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট প্রকল্প, ও রাজ্যের নয়টি জায়গায় কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ। এছাড়া ইম্ফলে ১,২০০ কোটির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি এবং একটি জনসভায় ভাষণও দেন।

Releated Posts

এসআইআরের নামে কর্নাটকে এক কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

বেঙ্গালুরু, ৬ আগস্ট (আইএএনএস): কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে এক…

ByByNews Desk Aug 6, 2026

টেরিটোরিয়াল আর্মি ‘নাগরিক-সৈনিক’ ধারণার জীবন্ত উদাহরণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): টেরিটোরিয়াল আর্মি (টিএ) ‘নাগরিক-সৈনিক’ ধারণার এক জীবন্ত উদাহরণ এবং দেশের সামরিক শক্তিকে প্রয়োজনে অতিরিক্ত…

ByByNews Desk Aug 6, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026

রাজ্যসভায় নিয়ম ব্যাখ্যা নিয়ে খড়্গে-রিজিজুর তীব্র বাকবিতণ্ডা, মোদী-শাহকে হাজির করার দাবিতে বিরোধীদের বিক্ষোভ

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতির দাবিতে বিরোধীদের লাগাতার বিক্ষোভের মধ্যেই…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top