News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি দুর্ঘটনা
Image

পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি দুর্ঘটনা

আগরতলা, ২৮ আগস্ট: খয়েরপুর এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম অমিত বনিক (৩২)।

জানা গেছে, গতকাল রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানান, অমিত জন্ম থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, গত রাতে সবার অলক্ষ্যে তিনি পুকুরে যান এবং পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন পুকুরে রক্তাক্ত দেহ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।

তড়িঘড়ি তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অমিতের মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। যদিও পরিবারের দাবি, এটি নিছকই একটি দুর্ঘটনা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top