News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার, ধৃত পাঁচ চোর
Image

চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার, ধৃত পাঁচ চোর

আগরতলা, ২৮ আগস্ট : চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ পাঁচ কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নমিত পাঠক।

পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, কিছুদিন আগে বনমালীপুর ও প্রতাপগড়, ত্রিনাথ মন্দিরে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল সব স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায়। পরবর্তী সময়ে থানায় মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে চুরি যাওয়া একটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ধৃতদের চন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top