News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার
Image

ধর্মনগরে ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার

ধর্মনগর, ২৮ আগস্ট : আজ সকাল আটটা নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত কৈলাশহর রোডের আনন্দবাজার নাকা পয়েন্ট থেকে প্রায় ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করল পুলিশ। দীর্ঘদিন ধরেই পাচারকারীরা ধর্মনগর-কৈলাশহর জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করে আসছিল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি. জুরিমপুইয়া ধর্মনগর থানার পুলিশবাহিনী নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় একটি বলেরো পিকআপ ভ্যান আটক করে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। তবে অভিযানের মুখে গাড়ির চালক পালিয়ে যায়। উদ্ধার করা অবৈধ সিগারেটগুলি ধর্মনগর আরক্ষা দপ্তর থেকে আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তী ধাপে কাস্টমস দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েক বছর ধরে ধর্মনগর ও পানিসাগর থানার সীমান্ত এলাকা দিয়ে বার্মিজ সিগারেট পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই সিগারেট বিভিন্ন পথ ধরে রাজ্যের ভেতর ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে বাংলাদেশে পাচার হয়। আজকের অভিযানে দীর্ঘদিন পর বড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। সূত্রে জানা যায়, দামছড়া এলাকার কয়েকজন ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। ফলে প্রায়ই গোপন খবর থাকলেও পুলিশ সবসময় পদক্ষেপ নিতে পারে না।

পুলিশের এই সাফল্যের খবর পেয়ে ধর্মনগর আরক্ষা দপ্তরে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা। তিনি জানান, গোপন সূত্রে আগেই খবর ছিল যে আজ সকালে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট কৈলাশহরের উদ্দেশ্যে রওনা দেবে। সেই অনুযায়ী পুলিশ নাকা পয়েন্টে অবস্থান নেয় এবং গাড়ি পৌঁছতেই অভিযান চালিয়ে সিগারেট উদ্ধার করে।

Releated Posts

ডিজিপি অনুরাগের মৃত্যু, তদন্তকারী দল সম্প্রসারণ, সদস্য সংখ্যা বেড়ে ১০

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত আরও দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top