News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেপুটেশনে বিপাকে শান্তির বাজার জেলা হাসপাতালের রোগীরা
Image

বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেপুটেশনে বিপাকে শান্তির বাজার জেলা হাসপাতালের রোগীরা

শান্তির বাজার, ২৭ আগস্ট: চিকিৎসা পরিষেবা উন্নয়নে প্রতিনিয়ত উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে শান্তির বাজার জেলা হাসপাতালে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ওই হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয়েছে অন্যত্র। ফলে স্থানীয় রোগীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. প্রসেনজিৎ দাস-কে পাঠানো হয়েছে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অন্যদিকে মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবির ভৌমিক-কে ডেপুটেশনে পাঠানো হয়েছে উদয়পুরে। এর ফলে এখন শান্তির বাজার জেলা হাসপাতালে মাত্র একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে গোটা জেলার চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে।

রোগী ও সাধারণ মানুষের অভিযোগ, দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকাকালীন যেমন পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তেমনটা পাওয়া যাচ্ছে না। জরুরি মুহূর্তে চিকিৎসার জন্য রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিশু চিকিৎসা ও মেডিসিন বিভাগের রোগীরা সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ডা. প্রসেনজিৎ দাস ও ডা. আবির ভৌমিককে অবিলম্বে পুনরায় শান্তির বাজার জেলা হাসপাতালে ফিরিয়ে আনা হোক, যাতে জেলার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পান এবং রোগীদের কষ্ট লাঘব হয়।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top