News Flash

Image

তিন চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: তিন চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ। শহরের রামনগর ৪নং রোড এলাকায় স্পোর্টিং ক্লাব সংলগ্ন মা ত্রিপুরেশ্বরী স্টোরে গত ২২ আগস্ট রাতে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে সিগারেটের প্যাকেট সহ নানান সামগ্রী চুরি যায়। এ ঘটনায় পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়।

মামলার পর পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশেষ পুলিশ টিম তদন্তে নামে। টানা তল্লাশি ও অনুসন্ধানের পর গতকাল রাতে পশ্চিম থানার পুলিশ তিন চোরকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটক তিন চোরের নাম— গৌতম সরকার, রাজু বিশ্বাস ও প্রীতম শীল। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চুরির সঙ্গে আরও একজন জড়িত রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তার করার জন্য বিশেষ অভিযান চলছে।

ঘটনা প্রসঙ্গে এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই চুরির ঘটনাটি উদঘাটন সম্ভব হয়েছে। খুব শিগগিরই এই ঘটনার সঙ্গে জড়িত অপর অপরাধীকেও গ্রেপ্তার করা হবে। স্থানীয়দের মতে, পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top